বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলামামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বেলা পৌনে ১২টার দিকে বিএনপি মিডিয়া সেল নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আবদুস সালাম পিন্টুর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার আল মামুন সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে আবদুস সালাম পিন্টু কারাগার থেকে বের হন। তার বিরুদ্ধে নতুন কোন মামলায় ওয়ারেন্ট না থাকায় এবং তার জামিনের কাগজ যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেথ্য, টাঙ্গাইল জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবদুস সালাম পিন্টু। তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল(গোপালপুরভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান।

প্রসঙ্গত, ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এই মামলায় তিনি ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More