শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ফিচার

১৬ জুন : কী ঘটেছিল এই দিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৬ জুন : কী ঘটেছিল এই দিনে
ছবি:সংগৃহীত

বিশ্বে প্রতিদিন ঘটে ঘটনা–দুর্ঘটনা। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। মঙ্গলবার (১৬ জুন) এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে কি কি ঘটেছিল।

প্রথম নারী নভোচারীর মহাকাশ ভ্রমণ

১৯৬৩ সালের এ দিনে তিনি প্রথমবারের মতো মহাকাশে ভ্রমণ করে ইতিহাস সৃষ্টি করেন রুশ নারী ভ্যালেন্তিনা তেরেসকোভা। ভস্তোক–৬ মহাকাশ যানে পৃথিবীর কক্ষপথে গিয়েছিলেন তিনি। প্রায় তিন দিন মহাকাশে অবস্থান করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসেন এই নভোচারী।

ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচে পৌনে ২ লাখ দর্শক

১৯৫০ সালের ১৬ জুন, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের মারাকান স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হয় তখনকার ফুটবল পরাশক্তি উরুগুয়ে। পর পর দুটি বিশ্বকাপ বাতিল হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। পঞ্চাশের বিশ্বকাপ বসেছে ব্রাজিলে, তাও আবার তারা ফাইনালে উঠেছে। এর ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল বিশ্বকাপ নিয়ে তুমুল উন্মাদনা। ফাইনাল ম্যাচ দেখতে হাজির হন ১ লাখ ৭৩ হাজার ৮৫০ দর্শক। দর্শক সমাগমের বিবেচনায় ইতিহাসের অন্যতম বড় ফুটবল ম্যাচ ছিল এটি।

যাত্রা শুরু হয় আইবিএমের

১৯১১ সালের ১৬ জুন প্রযুক্তি জায়ান্ট আইবিএমের যাত্রা শুরু করে। শুরুতে প্রতিষ্ঠানের নাম ছিল কম্পিউটিং–ট্যাবুলেটিং–রেকর্ডিং কোম্পানি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এডিকটে এঠি যাত্রা শুরু করে। বর্তমানে ১৭০টি দেশে আইবিএমের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাংহাই ডিজনিল্যান্ড চালু হয়

বিশ্বের বড় শহরে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু ডিজনিল্যান্ড। ২০১৬ সালের এ দিনে চীনের সাংহাইয়ে চালু হয় ডিজনিল্যান্ড। ৫০ লাখের বেশি দর্শনার্থী চালুর প্রথম ছয় মাসেই এই বিনোদনকেন্দ্রে ঘুরতে যান।

 

এসএ/দীপ্ত নিউজ