শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

১৫ নভেম্বর থেকে ব্যাংকের নতুন সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৫ নভেম্বর থেকে ব্যাংকের নতুন সময়সূচি

আগামী ১৫ নভেম্বর থেকে নতুন অফিস সূচি নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী ব্যাংকের লেনদেনের নতুন সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল দশটায়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-ডিওএস থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের অফিসিয়াল সময়সূচি হলো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। এর আগে সোমবার (৩১ অক্টোবর) সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট সাত ঘণ্টা। বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।