শিরোনাম
রাজশাহীর আদালতে ৭১ হাজার মামলা; বিচারক সংকটে বাড়ছে জট আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১৩ঘন্টা পর কাপ্তাই হ্রদে নৌচলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৩ঘন্টা পর কাপ্তাই হ্রদে নৌচলাচল শুরু

রাঙামাটিতে ১৩ঘন্টা পর কাপ্তাই হ্রদে নৌচলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসক।

রাঙামাটিতে ১৩ঘন্টা পর কাপ্তাই হ্রদে নৌচলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে বুধবার ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌচলাচল এর উপর যে নিষেধাজ্ঞা দেয়া হয় তা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে বুধবার ভোর ৪টা থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

সকাল থেকে কাপ্তাই হ্রদে নৌযান চলাচল নিষিদ্ধ থাকায় দূর্ভোগ পোহাতে দেখা যায় পর্যটক ও পাঁচ উপজেলার মানুষকে।

 

মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ