শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

১০০ টাকা লিটারে ভোজ্যতেল পাবে এক কোটি পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০০ টাকা লিটারে ভোজ্যতেল পাবে এক কোটি পরিবার

কোনোভাবেই টানা যাচ্ছে না নিত্যপণ্যের লাগাম। একাধিক মন্ত্রী বিভিন্ন সময় কঠোর অবস্থানের কথা বললেও বাজারে এর প্রভাব পড়ছে না। ফলে মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। দিশেহারা ক্ষুধার রাজ্যের বাসিন্দারা।

এ পরিস্থিতিতে সারা দেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম হাতে নেয় সরকার।

সোমবার (৮ জুলাই) সকালে রাজধানীর কড়াইল টি এন্ড টি কলোনি আনসার ক্যাম্প মাঠে জুলাই মাসের কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন।

বাণিজ্যসচিব জানান, টিসিবির জন্য পেঁয়াজ ও আলু আমদানির চেষ্টা চলছে। পাশাপাশি তদারকি করা হচ্ছে বাজার।

সরকারের এই কার্যক্রম নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবার তিনটি পণ্য কিনতে পারবে। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা কেজি এবং চালের কেজি ৩০ টাকা।

উল্লেখ্য, জুলাই মাসে ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

 

এসএ/দীপ্ত সংবাদ