শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

১শ’ সার্জারি সম্পন্ন করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১শ’ সার্জারি সম্পন্ন করেছে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার উন্নত চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ সার্জনদের মাধ্যমে কোন সার্জিক্যাল সাইট ইনফেকশন ছাড়াই একশ (১০০) টি সার্জারির মাইলফলক অর্জন করেছে। এই কৃতিত্বটি হাসপাতালের চমৎকার অস্ত্রোপচারের অনুশীলনেরই একটি প্রতিফলন।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, জনাব সাকিফ শামীম জানান সার্জারি টিমের ব্যতিক্রমী টিম ওয়ার্ক, অটল প্রতিশ্রুতি এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে এই অর্জন সম্ভব হয়েছে এবং এতে তিনি অত্যন্ত গর্বিত । ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার রোগীদের চিকিৎসা সম্পর্কিত নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি অন্যান্য প্রতিষ্ঠানকেও মান সম্পন্ন সেবা প্রদান করতে আহবান জানান।

দেশের একমাত্র মাল্টিডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার চিকিৎসা, রেডিয়েশন এবং ডায়াগনস্টিক সুবিধা সহ সকল ধরনের স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। উল্লেখিত সেবা ছাড়াও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার সকল ধরণের সার্জারি এবং অপারেশন সেবা প্রদান করে আসছে। হাসপাতালটিতে রোগীদের সর্বোত্তম সেবার জন্য একদল বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং সুসংগঠিত টিম সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।

এছাড়াও একশ (১০০) টি সার্জারির মাইলফলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারি, হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক সার্জারি, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, কলোরেক্টাল সার্জারি, নিউরো সার্জারি, ইএনটি সার্জারি, অনকোপ্লাস্টিক সার্জারি, গাইনি অনকোলজি, রেডিয়েশন ও ক্লিনিক্যাল অনকোলজি ইউনিটের সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট এবং হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।