শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ক্রিকেট

হ্যাজেলউডের বোলিংয়ে বিধ্বস্ত ‍উইন্ডিজ, ৩ দিনেই টেস্ট জিতল অজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হ্যাজেলউডের বোলিংয়ে বিধ্বস্ত ‍উইন্ডিজ, ৩ দিনেই টেস্ট জিতল অজিরা
হ্যাজেলউডের বোলিংয়ে বিধ্বস্ত ‍উইন্ডিজ। ছবি: এপি

মাত্র তিন দিনেই ব্রিজটাউন টেস্ট জিতে নিলো অস্ট্রেলিয়া। বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম টেস্টে ১৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এতে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেলো অজিরা।

দুই দিনের বেশি সময় হাতে থাকায় সুযোগ ছিল জয় তুলে নেওয়ার। কিন্তু ৩০১ রান তাড়া করতে নেমে রীতিমতো ধরাশায়ী হয় উইন্ডিজরা। ৫ উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপে একাই ধস নামান হ্যাজলউড। এরপর আর কেউই দলের হয়ে হাল ধরতে পারেনি। ৩৩ ওভার ৪ বলে ১৪১ রানে থামে উইন্ডিজের ইনিংস। এর আগে ট্রাভিস হেড, ব্যু ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারির ফিফটির ইনিংসের কল্যাণে উইন্ডিজের সামনে ৩০১ রানের লক্ষ্য বেধে দেয় অজিরা।

হেড ৬১, ওয়েবস্টার ৬৩ আর ক্যারি ৬৫ রান করেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৮০ রানের জবাবে ১৯০ রানে অলআউট হয়েছিল উইন্ডিজ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।