রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমকে দুধ দিয়ে গোসল করালেন নারী ভক্তরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে রিয়া মনিকে তালাক দিয়েছেন হিরো আলম।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেন তিনি।

তার আগে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নারী ভক্তদের সঙ্গে আনা দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছেন।

হিরো আলম বলেন, ‘রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করেছে। আজ তাকে তালাক দিয়েছি। এজন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি।’

হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়া মনির বেশ কয়েক মাস ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না। রিয়া মনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেনএমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এমন কথা রিয়া মনি পরিষ্কার করে বলেননি। সেই গুঞ্জনের ভিড়ে আজ হিরো আলম নিজেই স্ত্রীকে তালাক দিয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More