শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও দুই শিশু মারা গেছে।

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও দুই শিশু মারা গেছে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৬১ শিশুর শরীরে হাম উপসর্গ দেখা দিয়েছে আর হাম আক্রান্ত হয়েছে ১০৮ শিশু। মোট ১ হাজার ৬৯ শিশু হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, চলতি বছর ১৫ মার্চ থেকে হাম উপসর্গ দেখা দিয়েছে ৫৬ হাজার ৫৭২ শিশুর। এ সময় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ২৮ শিশু। এদিকে, গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৪৫৩ শিশু মারা গেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More