বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও সন্দেহভাজন মিলিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ১৬৬ জন।

একই সময়ে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৭৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৬১ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৭২ জন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More