৫
দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২, ময়মনসিংহ বিভাগে ২ এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৮৮ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ শিশু।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।
এসএ