মঙ্গলবার, মে ২৬, ২০২৬
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু নিশ্চিত হাম আক্রান্ত এবং ৯ শিশু হাম উপসর্গ নিয়ে মারা গেছে।

মঙ্গলবার (২৬ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ হাম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৮৮ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ শিশু।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More