শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
নির্বাচিত ১

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে ৯৬৯ জন আক্রান্ত হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১ শিশু আর হাম উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯৪ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬৪ শিশু।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।

 

এসএ