দীপ্ত নিউজ
বাংলাদেশ

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুরে শহরতলীর জালালাবাদে নদীর বাঁধে হঠাৎ ভাঙন দেখা দেয়। ফলে প্রবল বেগে নদীর পানি জালালাবাদসহ আশেপাশের এলাকায় প্রবেশ করছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, সকাল থেকেই খোয়াই, কুশিয়ারা, কালনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, দুপুর ১টার দিকে খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি কমতে শুরু করেছে। খুব দ্রুতই পানি নিচে নেমে যাবে।

 

প্রিয়/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।