শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

হজ-ওমরা ব্যবস্থাপনা সম্মেলন-মেলায় প্রিমিয়ার ব্যাংক এর স্টল উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হজ-ওমরা ব্যবস্থাপনা সম্মেলন-মেলায় প্রিমিয়ার ব্যাংক এর স্টল উদ্বোধন

দেশে প্রথমবারের মতো শুরু হওয়া জাতীয় হজ ও ওমরা ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন এবং মেলায় প্রিমিয়ার ব্যাংক এর স্টল (৮১,৮২,৮৩) উদ্বোধন। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া, হজযাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, হজকে কেন্দ্র করে মধ্যস্বত্বভোগী রোধ করা এবং হজ সংক্রান্ত যাবতীয় তথ্য আদান–প্রদানসহ হজ ও ওমরা সম্পর্কে অবহিতকরণ লক্ষ্যে হজ–ওমরা ব্যবস্থাপনা সম্মেলন–মেলায় প্রিমিয়ার ব্যাংক স্টল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম. রিয়াজল করিম, এফসিএমএ।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ইভিপি ও প্রধান কর্মকর্তা ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ জনাব মোঃ তারেক উদ্দিন; এসভিপি এবং দিলকুশা কর্পোরেট শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান খান; প্রিমিয়ার ব্যাংকের এসভিপি ও প্রধান কর্মকর্তা ইসলামিক ব্যাংকিং বিভাগ মো. ইলিয়াস; হাবের জ্যেষ্ঠ সহ–সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সমাপনী অনুষ্ঠান হবে।