শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

স্যান্ডেলে মিলল ১৫২০ পিস ইয়াবা, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্যান্ডেলে মিলল ১৫২০ পিস ইয়াবা, আটক ১
স্যান্ডেলে মিলল ইয়াবা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে অভিযান চালিয়ে আলাউদ্দিন (২৯) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে চরজব্বার থানায় হস্তান্তর করা হয়।

এসময় তার পায়ে থাকা স্যান্ডেল থেকে বিশেষ কায়দায় আনা ১৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক আলাউদ্দিন উপজেলার চর মজিদ গ্রামের সিরাজুল হকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জুন) রাতে জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এসময় কবিরহাট থেকে ছেড়ে আসা একটি সিএনজিকে সন্দেহজনক ভাবে থামার জন্য সিগনাল দিলে সে সিগনাল অতিক্রম করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় দফায় জেলা সুবর্ণচর উপজেলায় অভিযান চালালে মঙ্গলবার (১৩ জুন) দুপুরে হাজী আবুল কাশেমের সুবর্ণ ফিলিং স্টেশনের সামনে থেকে চালক আলা উদ্দিন সহ সিএনজিটি আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, ব্যাপক জিজ্ঞাসা বাদে আটককৃত আলাউদ্দিনের পায়ে থাকা দুটি স্যান্ডেল থেকে ৭৬০ পিস করে মোট ১৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, সিএনজি গাড়ি ও মোবাইল জব্দ করা হয়েছে এবং যার কাছে ইয়াবাগুলো পৌঁছে দেয়ার কথা ছিলো তাদের দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ.এস.এম.নাসিম/এসএ/দীপ্ত নিউজ