দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্বামীসহ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীসহ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরি গ্রেপ্তার

সিরাজগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় মো. দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব–৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব–৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেল।

তিনি বলেন, তাদের মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে।

র‌্যাব–৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।