শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

স্বপ্ন এখন বগুড়া উপশহরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্বপ্ন এখন বগুড়া উপশহরে
স্বপ্নের ২৫০ তম আউটলেটের উদ্বোধন বগুড়া উপশহরে। ছবি: সংগৃহিত

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এখন বগুড়া উপশহর এলাকায়। গত  ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, বিকেল ৪ টা ৪৫ মিনিটে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ রাশেদুল ইসলাম, বগুড়া নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এইচ এম মুশিহুর রহমান, বগুড়ার বিশিষ্ট ব্যাবসায়ী এ কে এম রাজিউল্লাহ, বগুড়া জেল খানা মসজিদের হাফেজ আবদুল গাফফার ইমাম , স্বপ্ন’র হেড অব এক্সপ্যানশন মো. শামসুজ্জামান,স্বপ্নর জোনাল ম্যানেজার অপারেশন মুসা তারেক, আউটলেট ম্যানেজার সিদ্দিকুর রহমানসহ  অনেকে ।

এটি স্বপ্নের ২৫০ তম আউটলেট। স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। বগুড়া উপশহরে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

আউটলেটের ঠিকানা: রুমানা ম্যানশন, রোড ২১, বাড়ী ২২, হাউজিং এস্টেট, উপশহর, বগুড়া ।

হোম ডেলিভারির জন্য যোগাযোগ:  ০১৭১৪-৫৬০৪৮৩ ।