দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা ফিরোজুর রহমান তার নির্বাচনি এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন।

তিনি রবিবার সকালে শহরের বিভিন্ন কেন্দ্রে ঘুরে নিয়াজ মোহাম্মদ হাইস্কুল কেন্দ্রে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। তিনি বলেন বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে মৌখিকভাবে জানানো হয়েছে।

তিনি আরো বলেন তার এজেন্টদেরকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

 

আরও পড়ুন: যশোরে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত

 

রিফাত/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।