২৪
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি‘র রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা করবেন।
মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি‘র জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।
এসএ