শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরমা ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে নুরমাকে বাড়িতে রেখে তার বাবা–মা দুজনেই পাশের ধানের জমিতে কাজ করতে যান। দুপুর ২টার দিকে তারা বাড়িতে ফিরে নুরমাকে দেখতে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে নুরমার মরদেহ শনাক্ত করা হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

আতোয়ার রহমান রানা‌/দীপ্ত নিউজ