সৌদি ফুটবলে প্রথম শিরোপার স্বাদ পেলেন রোনালদো

Avatar photoAl Amin & Avatar photoAdib Jamal

 

সৌদি আরবের ফুটবলে পাড়ি জমানোর পর প্রথম শিরোপার স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলে, আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলো আল নাসর।

কিং ফাহাদ স্টেডিয়ামে, আলহিলালের বিপক্ষে শুরু থেকেই সমানে সমান ছিলো দুদলের লড়াই। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধ ছিলো গোলশূণ্য। তবে বিরতির পর ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাইকেলের গোলে এগিয়ে যায় আলহিলাল। ৭১ আর ৭৮ মিনিটে পরপর দুই খেলোয়াড়ের লাল কার্ডে এক পর্যায়ে নয়জনের দলে পরিণত হয় আল নাসর।

এরই মাঝে রোনালদোের দাপটে ঠিকই ম্যাচে ফেরে আল নাসর। ৭৪তম মিনিটে দারুণ গোলে সমতা ফেরান পর্তুগিজ যুবরাজ। ওই সমতায়ই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের শিরোপা নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More