শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
Muslim pilgrims gather around the Kaaba, Islam's holiest shrine, as they perform Eid Al-Adha morning prayers in Mecca, on June 28, 2023. (Photo by Abdulghani BASHEER / AFP)

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ১০ জিলহজ্ব তারিখে এই ঈদ মুসলিম উম্মাহ পালন করে থাকে। এর একদিন আগে অনুষ্ঠিত হয় হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব—আরাফার দিন।

বৃহস্পতিবার (৯ জিলহজ) হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান, খুতবা শোনা ও একত্রে নামাজ আদায়ের পর রাতে তারা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটান। শুক্রবার (১০ জিলহজ) সকালে তারা মিনায় ফিরে জামারাতে প্রতীকী শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছেন। এরপর হাজিরা পশু কোরবানি করেন।

হজ পালন শেষে মুসলমানরা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি দিচ্ছেন। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ইয়েমেন, জর্ডান, মিসর ও সিরিয়া—এই দেশগুলোতেও আজ ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদের নামাজের পর বিশ্বশান্তি, সহমর্মিতা ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হয়।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ঈদের আনুষ্ঠানিকতা সবচেয়ে আগে শুরু হয় অস্ট্রেলিয়ায়। এছাড়াও শুক্রবার (৬ জুন) ঈদ উদযাপিত হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, তুরস্ক, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশে।

এদিকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শনিবার (৭ জুন) ঈদুল আজহা উদযাপিত হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।