শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ফিচার

সোনা আসল না নকল দেখে নিন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সোনা আসল না নকল দেখে নিন
সোনা

চলছে রমজান রমজানের শেষে ইদুল ফিতর। ইদকে সামনে রেখে অনেকেই অলংকার হিসেবে স্বর্ণের গহনা পচ্ছন্দ করে থাকেন। তার উপর ইদের পর পর অনেকের বিয়ের ধুম পড়ে যায়। আশীরবাদ হিসেবে স্বর্ণের গহনা দিয়ে থাকেন অনেকে। তাই সোনা আসল বা নকল কিনা কিভাবে চিনবেন সেটি জেনে রাখা দরকার।

আসুন জেনে নেই সোনা আসল না নকল কিবাবে চিনবেন:-

আসল সোনা ২৪ ক্যারেটের হয়ে থাকে। তবে ২৪ ক্যারেটের সোনা দিয়ে গয়না তৈরি হয় না। কারণ সেটা এত নরম হয় যে, গয়না তৈরি করা সম্ভব হয় না। গয়না তৈরির জন্য মূলত ২২ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়, যার মধ্যে ৯১.৬৬ শতাংশ সোনা থাকে।

খাঁটি সোনা চেনা আসলে একটি কঠিন ব্যাপার। কারণ আমাদের শপিংয়ের অভিজ্ঞতা থাকলেও সোনা চেনার ক্ষেত্রে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। দোকানদার যেটা দেয়, সেটাকেই খাঁটি সোনা মেনে নিয়ে আমরা কিনে ফেলি। তবে কয়েকটি উপায়ে চিনা যাবে সোনা আসল না নকল।

উপায়গুলো:-

সোনায় লোহা মেশানো

সোনায় যদি লোহা মেশানো থাকে, তা হলে চুম্বক ধরলেই সেটা টেনে নেবে। সোনায় লোহা মেশানো আছে কি না, তা চুম্বক ব্যবহার করে অবশ্যই পরখ করে নিন।

রাসায়নিক ও এসিড

বাজারে কিছু রাসায়নিক এবং এসিড আছে, যেগুলো ব্যবহার করে সোনার গুণগত মান যাচাই করা সম্ভব। ওই রাসায়নিক বা এসিড খাঁটি সোনার সংস্পর্শে এলে কোনো রকম বিক্রিয়া হয় না।

সাদা চিনেমাটির প্লেট

সাদা চিনেমাটির একটা প্লেটের সাহায্যে আপনি সোনা যাচাই করতে পারেন। সোনার গয়না চিনেমাটির প্লেটে ঘষে দেখুন। যদি থালার ওপর কালো দাগ পড়ে তা হলে বুঝতে হবে সোনা নকল। আর যদি হালকা সোনালি রং পড়ে তা হলে বুঝতে হবে সেটা আসল।

দুই গ্লাস পানি

একটা গভীর পাত্রের মধ্যে দুই গ্লাস পানি নিন। তাতে কিনে আনা সোনার গয়না ফেলে দেখুন সেটা ভাসছে কি না। যদি ভাসে তা হলে বুঝতে হবে সেটা নকল।

কামড়

হালকা কামড় দিয়ে ধরে রাখুন সোনা। যদি আসল হয় তা হলে সোনার ওপর কামড়ানোর হালকা দাগ পড়বে।

ভিনেগার

সোনার ওপরে কয়েক ফোটা ভিনেগার দিন। ভেজাল থাকলে রং পরিবর্তন হবে। তবে খাঁটি সোনা হলে সেটা হবে না।

ঘাম

ঘামের সংস্পর্শে এলেও আসল সোনায় কখনো ঘামের গন্ধ ধরে না। যদি ঘামের গন্ধ ধরে তা হলে বুঝতে হবে এটি খাঁটি সোনা নয়।

যূথী/দীপ্ত সংবাদ