শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সোনারগাঁওয়ে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব

আদীব জামাল
আদীব জামাল
সোনারগাঁওয়ে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সেখানে ফুটে উঠছে গ্রাম–বাংলার অতীত সংস্কৃতি। যা দেখতে ভিড় করছেন দূর–দূরান্তের মানুষ।

সোনারগাঁও যেন এখন এক খণ্ড নকশি কাঁথার মাঠ। কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে ফুটে উঠেছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সব চিহ্ন।

বুধবার (১৮ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন প্রতি বছর মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে। এ বছর মেলায় ১০০ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বছর সোনারগাঁয়ের মেলায় শোলাশিল্প, শখের হাঁড়ি, তালপাখা ও নকশিপাখা, শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি, ঘোড়া, পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, নকশি হাতপাখা,শীতলপাটি, তামা–কাঁসা, পিতলের কারুশিল্প, টেরাকোটা শিল্প, সোনারগাঁয়ের পাটের কারুশিল্প, শোলার মুখোশ শিল্প, পটচিত্র, কাগজের হস্তশিল্পসহ ও মিঠাই মণ্ডা দিয়ে পসরা সাজানো হয়েছে। মেলা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।