শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সোনাগাজীতে ছিনতাইকালে রোহিঙ্গা যুবক আটক

আদীব জামাল
আদীব জামাল
সোনাগাজীতে ছিনতাইকালে রোহিঙ্গা যুবক আটক

ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী বাজারে মোবাইল ছিনতাইকালে রোহিঙ্গা যুবক আবদুল খালেক (৩০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আবদুল খালেক কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি–৪ ব্লকের আবদুর রশিদ এর ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, আজ সকালে উপজেলার বক্তারমুন্সি বাজারে এক পথচারীর মোবাইল ছিনতাইকালে তাকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আবদুল খালেক কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি–৪ ব্লকের আবদুর রশিদ এর ছেলে বলে জানায়। তার সাথে আরও এক সহযোগী ছিলো সে পালিয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম রোহিঙ্গা যুবককে আটকের তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

মামুন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ