দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

সেনাবাহিনীর সহায়তায় থানায় ফিরতে শুরু করেছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেনাবাহিনীর সহায়তায় থানায় ফিরতে শুরু করেছে পুলিশ
সংগৃহীত ছবি

বরিশালের সেনাবাহিনীর সহায়তায় কাজে ফিরেছে পুলিশ। শুক্রবার (৯ আগষ্ট) সকাল ১০ টা থেকে বরিশাল কোতোয়ালি থানাসহ অন্যান্য থানায়, সকাল থেকে সেনাবাহিনীর একটি করে টিম পুলিশকে সহায়তা করছে।

পুলিশের মনে যে আতঙ্ক তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। থানায় ও বাহিরে সেনাবাহিনীর সহায়তায় মাঠে নামার কথা জানিয়েছেন তারা।

দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি জানান।

তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। যে কোন বিষয়ে জনগনকে সহায়তা করা হচ্ছে। নাগরিকরা তার যেকোন অভিযোগ থানায় এসে দিতে পারে। সবার সম্মিলিত সহায়তায় চলমান সংকট দ্রুতই কেটে যাবে আশা পুলিশের।

মর্তুজা/ আল / দীপ্ত সংবাদ