শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সেনবাগে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে দু’পক্ষের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেনবাগে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে দু’পক্ষের সংঘর্ষ

 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি–জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে আ.লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ছমিরমুন্সিরহাট বাজারে সমাবেশ চলাকালে অতিথিদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেশব্যাপী বিএনপি–জামায়াতের হরতাল ও অবরোধের নামে হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে সেনবাগ উপজেলা আ.লীগ ছমিরমুন্সিরহাট বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় শুরু হয় সভার কার্যক্রম।

অনুষ্ঠানের মূল মঞ্চের সামনে দাড়ানোকে কেন্দ্র করে মঞ্চে উপস্থিত সাংসদ’সহ উপস্থিত অতিথিদের সামনে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

কাবিলপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আমরিুল ইসলাম মোহনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সেনবাগ থানার ওসি নিজাম উদ্দিন জানান, বিচ্ছিন্ন ভাবে সমাবেশে আসা কিছু কর্মী সমর্থক নিজেরা নিজেদের সাথে হাতাহাতি করেছে। পরে তাদের নেতারা তাদের সামলে নিয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ