শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বিনোদন

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘আমাদের ছোট রাসেল সোনা’ চলচ্চিত্র দেখলেন আইসিটি প্রতিমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘আমাদের ছোট রাসেল সোনা’ চলচ্চিত্র দেখলেন আইসিটি প্রতিমন্ত্রী

শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  মোবাইল গেইম এন্ড অ্যাপ্লিকেশন প্রকল্পের উদ্যোগে নির্মিত থ্রিডি অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘আমাদের ছোট রাসেল সোনা’ আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সিনেপ্লেক্সে প্রদর্শন করা হয়।

পথ ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্বপরিবারে চলচ্চিত্রটি উপভোগ করেন।

দেশ ও বিশ্বের ভবিষ্যত প্রজন্মের কাছে শেখ রাসেলকে তুলে ধরতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘আমাদের ছোট রাসেল সোনা’ থেকে ধারণা নিয় চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।

আইসিটি প্রতিমন্ত্রী

চলচ্চিত্রটি  উপভোগ শেষে আইসিটি প্রতিমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমরা চাই বাংলাদেশসহ সারা বিশ্ব যেন শিশুদের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে ওঠে। আর কাউকে কোনদিন যেনো শিশু রাসেলের মতো এমন নির্মম হত্যার শিকার হতে না হয়। পাশাপাশি যারা শিশু হত্যাকারি তাদের মধ্যে যারা আমেরিকা ও কানাডায় পলাতক অবস্থায় রয়েছে তাদেরকে যেনো ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা যায় সেই সকল দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে তিনি জোর দাবি  জানান।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক  মো. মোস্তফা কামাল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা, প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন এসময় হিসেবে উপস্থিত ছিলেন।