শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

সুপার ক্লাসিকোতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুপার ক্লাসিকোতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে আবার দেখা হবে, দুই চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল–আর্জেন্টিনার। ২৬ মার্চ ভোর ৬টায় সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ফুটবলের এই দুই পরাশক্তি। বাছাইপর্বে ১৩ রাউন্ড শেষে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে থাকলেও ব্রাজিল আছে ৩ নম্বরে। আর হাইভোল্টেজ এ ম্যাচে নেই নেইমার, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজের মতো তারকারা।

সময়টা ২০২৩। বিশ্বকাপ বাছাইয়ে সেবার ভঙ্গুর অবস্থায় থাকা ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে ১–০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই হারের প্রতিশোধ কি এবার নিতে পারবে ব্রাজিল! সেটা দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

সেরা দু–দলের ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। তবে চোটের মিছিলে দুই জায়ান্টেরই ভঙ্গুর অবস্থা।

ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন দলের বড় তারকা নেইমার। হলুদ কার্ড সমস্যা থাকায় ৯ জন খেলোয়াড় ছিলেন নিষেধাজ্ঞার শঙ্কায়। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সেই শঙ্কাকে কাটিয়ে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহাদের মতো তারকারা বেচে গেলেও গ্যাব্রিয়েল ম্যাগালহেস, ব্রুনো গুইমারায়েস দুজনই দেখেছেন হলুদ কার্ড। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক আলিসন। তার জায়গায় দলে যুক্ত হয়েছেন ওয়েভের্তন। এছাড়া জোয়াও গোমেজ ও এদেরসন এবং বেরালদোকে দলে যুক্ত করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

চোটের কারণে আর্জেন্টিনা আগেই ছিটকে গেছেন কিংবদন্তি লিওনেল মেসি। এছাড়াও নেই লো সেলসো ও আলেহান্দ্রো গার্নাচো, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজও থাকছেননা এ লড়াইয়ে। আক্রমণভাগ সামলাতে আলভারেজের সঙ্গে নিকোর গঞ্জালেসের উপর আস্থা ছিল কোচ স্ক্যালোনির। তবে উরুগুয়ে ম্যাচে বদলি নেমে লাল কার্ড দেখায়, দল সাজানো নিয়ে পড়তে হচ্ছে বাড়তি চিন্তায়।

প্রতিবেশী দুদল এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ১১০ বার। জয়ের পাল্লা ব্রাজিলের দিকে ভারি তাদের ৪৩ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪১টি। আর ২৬ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। যেখানে বিশ্বকাপে বাছাইপর্বে ১০ বারের দেখায় ৪ জয় ব্রাজিলের এবং তিন জয় আছে আর্জেন্টাইনদের।

ইশান হাসান/এজে/দীপ্ত সংবাদ