শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সুদানে বিমান হামলায় নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুদানে বিমান হামলায় নিহত ৪০

 

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৭০ জন।

স্থানীয় সময় রোববার খার্তুমের দক্ষিণাঞ্চলীয় কুরো বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ১৫ এপ্রিল ক্ষমতা দখলকে কেন্দ্র করে দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

গত প্রায় পাঁচ মাস ধরে চলা লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।