দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় বটচুনা চান্দের হাট সীমান্ত থেকে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএসএফ সদস্যকে আটক করে চান্দেরহাট বিওপিতে নিয়ে আসে বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফ কন্সটেবল পদে কর্মরত আছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ১১টার দিকে বাংলাদেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। দুপুর আড়াইটায় এই বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হবে।

৪২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় বিএসএফ জাওয়ানকে আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।

মঈনুদ্দীন তালুকদার হিমেল/এজে/ঠাকুরগাঁও

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।