শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

সিলেটে টিলা ধসে মাটির নিচে একই পরিবারের ৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিলেটে টিলা ধসে মাটির নিচে একই পরিবারের ৩ জন

সিলেটে টিলা ধসে একই পরিবারের তিন জন মাটির নিচে চাপা পড়েছেন। তাদেরকে জীবিত উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে সিসিকের ৩৫ নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের পাঁচজন মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩ জন আটকা পড়েছেন।