শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

দ্বিতীয় টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ডাম্বুলায় টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৭ রান তোলে টাইগাররা। জবাবে ৯৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।

ডাম্বুলায় ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিলো লঙ্কান দুই ওপেনার নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তবে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে পয়েন্ট থেকে শামীমের সরাসরি থ্রোতে রান আউট হন মেন্ডিস। এরপর ৩০ রানেই ৪ উইকেট হারায় লঙ্কানরা।


এক পাশ আগলে রাখার চেষ্টা চালান নিশাঙ্কা। তবে ৩২ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত টাইগার বোলারদের দাপুটে বোলিংয়ে ৯৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। রিশাদ ৩টি এবং শরিফুল ও সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে তামিম ও ইমনকে হারায় বাংলাদেশ। সেখান থেকে হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ৩১ রানে হৃদয় সাজঘরে ফেরার পর মিরাজ আউট হন বাজে শট খেলে।


শুরুতে কিছুটা ঝিমুতে থাকা লিটন ক্রমশই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। শামিমকে সাথে নিয়ে গড়েন ৭৭ রানের জুটি। লিটন ৫০ বলে তোলেন ৭৬ রান। শেষ দিকে শামিমের ২৭ বলে ৪৮ রানের সুবাদে ১৭৭ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ইশান হাসান/দীপ্ত স্পোর্টস