শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় সোহান হোসেন (১৯) নামের এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ‌‌‌‌‌‌‌‌দুইজন। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ ঘটিকায় উপজেলার বানিয়াগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান হোসেন বেলকুচি উপজেলার বওড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আহতরা হলেন একই গ্রামের দেলবার হোসেন ছেলে সুজন হোসেন (১৯) ও আল আমিনের ছেলে আকাশ (১৯)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলযোগে যাচ্ছিল এ সময় গাড়ির গতি বেশী থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দূঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে নিয়ে ঘুরতে যাওয়ার সময় মোটরসাইকেলটি বানিয়াগাতী কবরস্থানের পাশে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে বাগান জমিতে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এ সময় আহত হয় আরো দুইজন।

এ সময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।

অনু/দীপ্ত সংবাদ