দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

 

সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

মঙ্গলবার (৪ জুন ) সন্ধ্যার আগে এনায়েতপুর থানার বেতিল চর ও শাহজাদপুর উপজেলার চর পোরজনা এলাকায় এ ঘটনা ঘটে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলাদা দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন—এনায়েতপুর থানার খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের আবু তারার ছেলে আল–আমিন (২৮) এবং শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৭)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বেতিল স্পার বাঁধ এলাকায় বেতিল চরে ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে চারজন আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মারুফ হোসেন ও আল–আমিনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সন্ধ্যার আগে আব্দুস সালাম জমিতে ধান কেটে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আব্দুস সালামের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ