শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের কামারখন্দে একটি গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ঢাকারাজশাহী মহাসড়কের কোনাবাড়ি মফিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত একটার দিকে উত্তরবঙ্গগামী গম ভর্তি একটি ট্রাক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ির মফিজ মোড় এলাকায় পৌঁছালে এ সময় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তেমনি গমেরও ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নিয়ে আসা হয়েছে। কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

 

সিরাজুল ইসলাম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More