শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হবে
আব্দুস সালাম মুর্শেদী। ছবি: সংগৃহীত

সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ–সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি ৩ মাসের মধ্যে ছাড়তে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট

মঙ্গলবার (১৯ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের অনুলিপি পাওয়ার ৩ মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।