শিরোনাম
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

সারাদেশে ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সারাদেশে ২৪ ঘণ্টায় ৩ জনের করোনা শনাক্ত
নমুনা সংগ্রহ

দেশে ২৪ ঘণ্টায় ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬৮৪ জন।

মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯২২ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২৬৩টি ও পরীক্ষা করা হয় ১২৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

অনু/দীপ্ত সংবাদ