শিরোনাম
বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
দীপ্ত নিউজ
সারাদেশ

সারাদেশে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান

 

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান

রবিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়।

আজ ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৩৯টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে ৪১টি টিম কর্তৃক ৫৩টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৯৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,০২,৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আল / দীপ্ত সংবাদ