শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
পরিবেশ

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে: আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে: আবহাওয়া অধিদফতর
ছবি: সংগৃহীত

সাধারনত বসন্তকাল থেকেই শুরু হয় গরমের অনুভূতি। তবে সাম্প্রতিক দিনগুলোতে আগের বছরের তুলনায় গরম কিছুটা বেশিই মনে হচ্ছে। রাতে আবার হালকা শীতের অনুভূতিও পাওয়া যাচ্ছে। শুক্রবার (৩ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা আরও বাড়বে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১।শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এফএম/দীপ্ত সংবাদ