দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

 

সাভারে সেবা গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় আরিচাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার উপ–পরিদর্শক খালেক জানান, ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে মহাসড়ক পার হবার সময় অজ্ঞাত নারী গোপালগঞ্জগামী সেবা গ্রীনলাইন বাসের ধাক্কায় নিহত হয়। নিহতের পরিচয় সনাক্তকরনে আঙুলের ছাপ নেয়ার জন্য পিবিআইকে ডাকা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রেজাউল নামে বাসের চালককে আটক ও বাসটিকে জব্দ করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ