দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাভারে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঢাকার সাভারে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩১ মে) সকাল ৮ টার দিকে সাভারের পৌরসভার ব্যাংক কলোনী অ্যাসেট স্কুল–২ এলাকায় রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারী ববিতা আক্তার নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, ব্যাংক কলোনীর ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

এম এ হালিম/আফ/দীপ্ত নিউজ