শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

রিমান্ড আবেদনে সাবেক এই সিইসির বিরুদ্ধে ভোট কারচুপি, শপথ ভঙ্গ ও ঘুষ গ্রহণসহ ১১টি অভিযোগ আনা হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল হুদাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে কিছু মানুষ। এসময় তাকে নাজেহাল করার কিছু ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কে এম নুরুল হুদার কমিশনের অধীনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More