
সাবেক মন্ত্রী জাহিদ মালেকসহ ৩ জনের ব্যাংক হিসাব জব্দ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
অন্যরা হলেন– জাহিদ মালেকের ছেলে আহাদ মালেক, মেয়ে সিনথিয়া মালেক।
প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব জব্দ রাখতে বলেছে বিএফআইইউ।
সূত্র জানায়, বিএফআইইউ তাদের নামে সন্দেহজনক লেনদেনের খবর পেয়ে এ নির্দেশনা দেয়।
সুপ্তি/ দীপ্ত সংবাদ








