শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

সাফের নবম শিরোপা জিতল ভারত; টুর্নামেন্ট সেরা গোলরক্ষক জিকো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাফের নবম শিরোপা জিতল ভারত; টুর্নামেন্ট সেরা গোলরক্ষক জিকো

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ–২০২৩ এর ফাইনালে কুয়েতকে টাইব্রেকারে ৫–৪ গোলের ব্যবধানে হারিয়ে নবমবারের মতো সাফ শিরোপা জিতল ভারত। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত রক্ষণ করে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

মঙ্গলবার (৪ জুলাই) ভারতের বেঙ্গালুরুতে শ্রী কান্তারাভা স্টেডিয়ামে ৯০ মিনিটের খেলা ১–১ গোলে ড্র হলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে কোনো ফলাফল না আসায় শিরোপা নির্ধারণ হয় টাইব্রেকে। ২০০৯ সালেও ঢাকাতে টাইব্রেকারে মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। শেষ বেলায় জয়ের নায়ক হয়ে ওঠেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং।

দু‘দলের প্রথম ৫ টি শটেও ৪–৪ ড্র হয়। এরপর সাডেন ডেথে কুয়েতের নেয়া ষষ্ঠ শট আটকে দেন ভারতের গোলরক্ষক। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের দখলে ধরে রাখল ভারত।

এর আগে ৯০ মিনিটের খেলায় প্রথমার্ধেই গোলের দেখা পায় দু‘দল। ম্যাচের ১৪ মিনিটে কুয়েতকে লিড এনে দেন শাবিব আল খালদি। এরপর ৩৮ তম মিনিটে লালিয়ান জুয়ালা ছাংতের গোলে ভারত ম্যাচে ফেরে।

 

ইমাম/দীপ্ত নিউজ