শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

সাদ উদ্দিনের গোলে মালদ্বীপকে রুখে দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাদ উদ্দিনের গোলে মালদ্বীপকে রুখে দিল বাংলাদেশ

বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম ম্যাচে মালে জাতীয় স্টেডিয়ামে পিছিয়ে পড়েও মালদ্বীপের সঙ্গে ১–১ গোলের ড্র পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৮৭ মিনিটে পিছিয়ে পড়ার পর স্বস্তির এই ড্র এসেছে সাদ উদ্দিনের পা থেকে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ১–১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে। ঘরের মাঠে বাংলাদেশ তাদের বিপক্ষে ফিরতি লেগ খেলবে ১৭ অক্টোবর। অ্যাওয়ে ম্যাচের এই গোলটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একের পর এক সুযোগ নষ্টের পর ডিফেন্ডারদের ভুল। ৮৭ মিনিটে এগিয়ে গেল মালদ্বীপ। সেই গোলে যখন চোখ রাঙাচ্ছে হার তখনই ত্রাতা হয়ে এলেন সাদ উদ্দিন। বদলি নামা এই ডিফেন্ডারের গোলে বাংলাদেশ শিবিরে বয়ে গেল স্বস্তির হাওয়া। ২০১৯ সালের পর আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় গোল পেলেন ২৫ বছর বয়সী রাইটব্যাক।

প্রথম লেগের ম্যাচটিতে বাংলাদেশ হারের দ্বারপ্রান্তেই ছিল। নির্ধারিত সময় শেষে ১–০ গোলে পিছিয়ে ছিলেন জামাল ভূঁইয়ারা। এরপর চতুর্থ রেফারি ৫ মিনিট ইনজুরি সময় দেন। যার দ্বিতীয় মিনিটেই ম্যাচে সমতা আনে বাংলাদেশ। বাম প্রান্ত থেকে রাকিব হোসেনের বাড়ানো বলটিকে সাদ উদ্দিন প্লেসিংয়ে জালে জড়ান। বাংলাদেশকে মহাগুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেওয়ার আনন্দে জার্সি খুলে উল্লাস করেন তিনি। যদিও এজন্য তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে।

এর আগে ৮৬ মিনিটে ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেটিও নিজেদের ভুলে। মালদ্বীপের ফরোয়ার্ডের করা এক ক্রসে তারিক কাজী লাফিয়ে হেড দেন। সেই হেড ক্লিয়ার না হয়ে সতীর্থ ডিফেন্ডার গায়ে লেগে মালদ্বীপের আরেক ফরোয়ার্ড হাসান নাজিমের পায়ে পড়ে। গোলরক্ষক মিতুল মারমা এগিয়ে আসলেও নাজিম প্লেসিংয়ে বলটি জালে ঠেলে দেন।

মালেতে ড্র হওয়ায় বাছাইপর্বে যাওয়ার রাস্তাটা এখন উন্মুক্ত দুই দলের জন্যই। ১৭ অক্টোবর কিংস অ্যারেনায় প্রাক বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে যে দলই জিতবে, তারাই খেলবে আগামী বছর থেকে শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ