ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এক থেকে দুই দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ–সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম।
এসএ