শিরোনাম
দীপ্ত নিউজ
শিক্ষা

সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞানের ইউনিটে ভর্তির ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞানের ইউনিটে ভর্তির ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) ২০২২–২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) ঢাবির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

২০২২–২৩ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১ হাজার ৯৭৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে ১৯ হাজার ৪৮৯ জন উত্তীর্ণ হয়েছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে এ ফল জানা যাবে।

 

পূর্ণ / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।