দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় মোটরসাইকেল চালক নিহত

 

সাতক্ষীরা–খুলনা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেখ মেহেদী রেজা ( ৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর একটার দিকে তালা উপজেলার সুভাষণী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মোস্তাক আলী ছেলে।

স্জনরা জানান, মেহেদী সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনায় যাওয়ার পথে সুভাষণী বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ড্রাম বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার মধ্যে পড়ে যান। পরে একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তালা থানা ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।

 

এসএ/দীপ্ত নিউজ